আজ অকারণে ক্ষণে ক্ষণে শুধু ব্যথা পাই । মনে হয় সব গেছে মোর নাই কিছু নাই। পাওয়া না পাওয়ার ব্যথা জীবনের সেই ইতি কথা শুধু লিখে যাই। মনে হয় সব গেছে মোর নাই কিছু নাই। চাওয়া না চাওয়ার কথা বুঝলোনা কেউ মনের ব্যথা তবু সয়ে যাই। মনে হয় সব গেছে মোর নাই কিছু নাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।